জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৫০) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস বকশীগঞ্জ হয়ে রৌমারীর দিকে যাচ্ছিল। ভোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা ও ফরিদাকে বাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির উঠানে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শাশুড়ি ও পুত্রবধূ। এ সময় রৌমারীগামী শান্তি পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে স্থানীয়রা বাসটি আটক করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ ঘটনায় বাসের হেলপার মহিন উদ্দিনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
নোবেলজয়ী নাভি পিল্লাই ‘ইহুদিবিদ্বেষী’: নেতানিয়াহু