জামালপুরের মাদারগঞ্জে গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসে দিয়ে চেহারা বিকৃত করার পর তালাক দিয়েছেনতোর স্বামী। ঘটনাটি ঘটে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে। ভুক্তভোগী রিক্তা আক্তার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাশদাইড় গ্রামের বাসিন্দা। ওই ঘটনায় দায়ের করা নারী নির্যাতনের মামলায় তার স্বামী ওবায়দুল ওরফে ডিজে ওবায়দুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রিক্তা আক্তার জানান, কয়েক বছর আগে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল বীর গোপালপুর গ্রামের তোতা মিয়ার ছেলে মাইক ও সাউন্ড অপারেটর ওবায়দুল ওরফে ডিজে ওবায়দুলের সঙ্গে তার বিয়ে হয়। দুই সন্তানের জন্মের পর গত বছর বৈদ্যুতিক দুর্ঘটনায় স্বামীর একটি হাত ক্ষতিগ্রস্ত হয়। তিনি পাশে থেকে চিকিৎসায় সহায়তা করেন এবং স্বামী সুস্থ হয়ে ওঠেন। সুস্থ হওয়ার পর ওবায়দুল টিকটক করা শুরু করে। এক পর্যায়ে সে পরকীয়ায় লিপ্ত হয়। কয়েক মাস আগে টিকটক ও পরকীয়ার বিষয়ে প্রতিবাদ করলে ওবায়দুল রান্না করা গরম ডাল তার মুখে ছুড়ে মারে। চিকিৎসায় তার ক্ষত শুকালেও চেহারা বিকৃত হয়ে যায়। একারণে গত সপ্তাহে তাকে তালাক দেওয়া হয়।
এ ঘটনায় রিক্তা আক্তার নারী নির্যাতনের মামলা করলে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ গত মঙ্গলবার রাতে ওবায়দুলকে গ্রেপ্তার করে। বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্নেহসীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
‘আন্টি' বলে ডাকায় শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করেন মা!