গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি অটোরিকশাকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন মহানগরীর হায়দরাবাদ এলাকার মৃত আবুল কাসেম আলীর ছেলে মহিউদ্দিন ওরফে মহর আলী (৪২), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালাম (৫০)। এছারা আরো একজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন আব্দুল মোতালেব, আল আমীন ও রুবেল হোসেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে ওই হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজন মৃত এবং দুজন আহত ছিলেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রুবেল হোসেনকে স্বজনেরা ঘটনাস্থল থেকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহত জামাল হোসেনের ভাগনে মিজানুর রহমান বলেন, গাজীপুর আদালতে হাজিরা শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তাঁর মামা। পথে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জামাল হোসেন মারা যান। একই অটোরিকশায় থাকা তাঁদের আরেক প্রতিবেশীরও মৃত্যু হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘ধীরাশ্রম এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।’

মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকচালক মোহাম্মদ শহীদ আলী সরমানকে (৩২) আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

AHA
আরও পড়ুন