সিংড়ায় মৎস্য চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৪:২২ পিএম
নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে "ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)" এর আওতায় প্রদর্শনী চাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।
 
মঙ্গলবার ( ১৬ জুন ) সকাল১০ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ৭ জন সুফলভোগীর মাঝে মাছের খাদ্য, পোনামাছ ও এ্যারেটর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমুখ।
MCH/AHA
আরও পড়ুন