ঝিনাইদহ জেলার মহেশপুর থানার রুলী এলাকায় অভিযান চালিয়ে ৪১৮ বোতল স্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প।
মঙ্গলবার (১৬ জুন) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মহেশপুর উপজেলার রুলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ৪১৮ বোতল অবৈধ স্কাফ সিরাপ, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী রাকিব আহম্মেদ আলীফ (২৪), পিতা মো. শাহাজান আলী, গ্রাম-যাদবপুর, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারের সময় উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে এবং উদ্ধারকৃত আলামত মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৬, ঝিনাইদহ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইয়ামীম মুবিন সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছি।”
বাজেট নয়, ডাল-ভাতের দামই বড় চিন্তা ফাইজুলের
সাতক্ষীরায় জেলা ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে খেলোয়াড়দের মানববন্ধন