বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে মহাসড়কের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনের ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম ও পরিচয়ের বিষয়ে কিছু জানা যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে ছিলিমপুর এলাকায় ঢাকাগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। সকাল ৮টার দিকে একই দিকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।
সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনার কারণে এবং উদ্ধারকাজ চলায় মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
ভেঙে গেলো সড়কের তিন অংশ, দুর্ভোগে বাসিন্দারা
জাল মুদ্রার কারখানায় র্যাবের অভিযান, আটক ২