জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জয়পুরহাটে ‘নজরুল বর্ষ’ উদযাপন এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠান বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন প্রমুখ।
নজরুল বর্ষকে প্রাণবন্ত ও সর্বজনীন করতে উপজেলার স্কুল-কলেজ, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় পাঁচবিবির শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি স্থানীয়ভাবে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে তার সাহিত্য ও আদর্শ ছড়িয়ে দিতে আমাদের সবাইকে নিয়ে কাজ করব।
উপশহর নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন
মোবাইল অ্যাপে মুরগির খামার নিয়ন্ত্রণ, বাড়ছে উৎপাদন