বগুড়ার দুপচাঁচিয়ায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ডিমশহর নয়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান মাহাবুব। তিনি ২টি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে ৯টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।
শ্রীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আলমগীর হোসেন। পরোয়ানাভুক্ত এই আসামির বিরুদ্ধে ডাকাতি ও মাদক সংক্রান্ত মোট ৫টি মামলা রয়েছে।
মুক্তাগাছা গ্রামের মৃত আব্দুল মালেক আকন্দের ছেলে মমিনুল ইসলাম (৪৭)। ৩টি মাদক মামলার পরোয়ানাভুক্ত এই আসামির বিরুদ্ধে মোট ৮টি মাদক মামলা রয়েছে।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
মাইক্রোবাসে করে ছাগল চুরি, মা-ছেলেসহ আটক ৩