নাটোরের সিংড়ায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আট জনের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিঠুন কুন্ডু এবং ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসাইন মাস্টার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) মিঠুন কুন্ডু বলেন, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮ জনের মাঝে মোট ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বরগুনায় চাচিকে পিটিয়ে হত্যা, ভাতিজা পলাতক
ত্রিশালে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ