বাগাতিপাড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও পথসভা 

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পিএম

"জুলাই জাগরণ, নব উদ্যোমে বিনির্মাণ"—এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রাজনৈতিক দলটির বাগাতিপাড়া উপজেলা শাখার উদ্যোগে মালঞ্চি বাজার থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। মিছিলটি মালঞ্চি বাজারের পূর্বপাশে গিয়ে শেষ হয়।

ওই স্থানেই বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া থানা শাখার নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদের সঞ্চালনায় ও থানা আমীর মাওলানা একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপস্থিত ছিলেন- থানা জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, কর্মপরিষদের সদস্য মমতাজ আলী সরকার, আব্দুর রব, আব্দুল আজিজ, মাওলানা শামসুদ্দিন, গোলাম মোস্তফা, মাওলানা জাহিদুল ইসলাম এবং শূরা সদস্য হাফেজ জহুরুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বাগাতিপাড়া পৌর জামায়াতের আমীর হাফেজ রবিউল ইসলাম, ছাত্রশিবির বাগাতিপাড়া উপজেলা শাখার সভাপতি মিঠু সরকার ও সেক্রেটারি শাহীন আলমসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক।

NJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত