দিনাজপুরের নবাবগঞ্জে বিএনপির একটি নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার দলারদরগা বাজারে এই ঘটনা ঘটে। এতে বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, রাতে দলারদরগা বাজারে বিএনপির নির্বাচনি অফিসে দলের নির্বাচনি ‘থিম সং’ বাজাচ্ছিলেন কর্মীরা। ওই সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সেখানে জনসংযোগ করতে আসেন এবং গানটি বন্ধ করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলার ঘটনা ঘটে।
বিএনপি কর্মীদের অভিযোগ, প্রায় ১৫০ থেকে ২০০ জন লোক এই হামলায় অংশ নেয়। তারা অফিসের আসবাবপত্র ভাঙচুর করে এবং সেখানে থাকা কর্মীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।
ঘটনার খবর পেয়ে রাতেই নবাবগঞ্জ থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী
