দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে বুধবার (১৭ জুন) সকাল ১১টায় পৌরশহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা থানার সামনে থেকে শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। শোভাযাত্রার মূল স্লোগান ছিল— ‘মাদককে না বলি, সুন্দর ফুলবাড়ী গড়ি।’
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার একেএম কামরুজ্জামান জামান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মো. নবীউল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজমুল হক নাজিম, সহ-সভাপতি মো. আব্দুল মজিদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মর্তুজা হক শাহ অষ্টিন, সাবেক পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, সাবেক ছাত্রনেতা দারুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব আলম মিলন, যুগ্ম আহ্বায়ক জাকিউর রহমান চঞ্চল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোখলেছুর রহমান নবাব প্রমুখ।
বক্তারা বলেন, মাদক কারবারি ও মাদক সেবীরা দেশ ও জাতির শত্রু। মাদকের ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। সীমান্তবর্তী উপজেলা হওয়ায় ফুলবাড়ীর বিভিন্ন এলাকায় মাদকের প্রভাব বেশি। তাই মাদক নির্মূলের জন্য রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে একসাথে কাজ করতে হবে।
তারা আরও ঘোষণা দেন, আজ থেকেই মাদকবিরোধী কার্যক্রম শুরু হবে। প্রতিটি এলাকায় মাদক নির্মূল কমিটি গঠন করে পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রশাসনকে সহযোগিতা করে ফুলবাড়ীকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলাই হবে সবার লক্ষ্য।
গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা
ঝুঁকিপূর্ণ সাঁকোয় প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত
শিশু আয়াত হত্যা মামলায় আবীরের মৃত্যুদণ্ডাদেশ