রংপুরের সিনিয়র সাংবাদিক ও প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১১ জুলাই) সকাল নয়টার দিকে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর বয়স। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
তৌহিদুল ইসলাম বাবলার মৃত্যুতে রংপুরের সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ এশা নগরীর সেনপাড়া জামে মসজিদ এলাকায় অনুষ্ঠিত হয়।
দীর্ঘ চার দশক ধরে তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, রংপুর, টিসিএ রংপুর, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, মাহিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তৌহিদুল ইসলাম বাবলা ছিলেন একজন প্রতিশ্রুতিশীল সাংবাদিক। দীর্ঘ সময় ধরেই সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে নিজেকে একজন দক্ষ ও প্রবীণ সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেন। রংপুরে তিনি বাবলা নামেই সর্বাধিক পরিচিত ছিলেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকার একটি জাতীয় দৈনিকে রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রিপোর্টার্স ক্লাব রংপুর প্রতিষ্ঠাসহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও ফোরামের সাথে যুক্ত ছিলেন।
গণভোট বাস্তবায়নে বাধ্য করবো : শফিকুর রহমান
টঙ্গীতে অটোরিকশা থামিয়ে নারীর ওপর হামলা, দুই ছিনতাইকারী গ্রেপ্তার
ফটিকছড়িতে বন্যা দুর্গত মানুষের পাশে সেনাবাহিনী