ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষনা

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৮:১৩ পিএম

বাজেটে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন রাস্তা ঘাট, শিক্ষা স্বাস্থ্য ও লাইটিং ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভুমি আব্দুল আল মামুন কাওছার শেখ। 

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে তিনি এই বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪৯ লক্ষ ৩৩ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লক্ষ টাকা। উদ্বৃত্ত (রাজস্ব) রয়েছে ৯ লক্ষ ৩৩ হাজার টাকা।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, পৌরসভার সহকারি প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ প্রমুখ।

অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত