পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিক নিহত

আপডেট : ০৪ জুন ২০২৫, ০২:৩০ পিএম

পঞ্চগড়ে ভুট্টা ভাঙার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় জয় নামে আরও একজন আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৪ জুন) সকালে উপজেলায় ধাক্কামারা ইউনিয়নের ফকিরেরহাট বেংহাড়িপাড়া এলাকার ভুট্টাক্ষেতে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেংহাড়ি পাড়া গ্রামের সপিজুল ইসলামের ছেলে জামিদুল, একই গ্রামের লিয়াকত আলীর ছেলে শাহিন ও শফিউল ইসলামের ছেলে রব্বানী।

স্থানীয়রা জানায়, ভুট্টাখেতের ওপর দিয়ে নেওয় বিদ্যুতের তার  ছিঁড়ে নিচে পড়ে ছিল। ১৪ জনের একটি শ্রমিক দল ওই জমিতে ভুট্টা ভাঙার কাজ করছিলেন। হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে তারের কাছাকাছি থাকা শ্রমিকেরা বিদ্যুতায়িত হন। এতে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। এ বিষয়ে স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাপসাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল কাশেম বলেন, সকাল ১০টার সময় বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ৩ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আর একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বিদ্যুত স্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। একই সাথে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

AA/SN
আরও পড়ুন