আন্তর্জাতিক ফুটবলে প্রথম হ্যাট্টিক করলেন রিয়াল তারকা। ব্রাজিল বনাম সিঙ্গাপুর ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খেলা শুরুর ২১ মিনিটেই হ্যাট্টিক আদায় করে নেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচে গোল খরায় থাকার পর গত ম্যাচে জাপানের সাথে ২ গোল করেন ভিনি। আজকের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের নবম মিনিটেই নিজের প্রথম গোল আদায় করে নেন। ১৫ ও ২১ মিনিটে গোল করে জাতীয় দলের হয়ে নিজের নামের পাশে প্রথম হ্যাট্টিক যোগ করেন ব্রাজিলিয়ান নাম্বার সেভেন।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ভিনির গোল সংখ্যা ছিলো ১৬ আজকের ৩ গোলের পর ব্রাজিলের জার্সিতে ভিনির গোল সংখ্যা দাড়ালো ১৯ এ।
চলতি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খেলার প্রথম হাফেই ৪-০ গোলের লিড নেয় ব্রাজিল। ভিনির ৩ গোলের সাথে খেলার ৩১ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন এনড্রিক।
সিঙ্গাপুরের ঘরের মাঠে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির দল।
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে উড়িয়ে বাংলাদেশের জয়