হবিগঞ্জে ২০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ৫

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম

হবিগঞ্জে যৌথ অভিযান চালিয়ে লাকড়ি বোঝাই ২টি ট্রাক থেকে ২০ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৫ পাচারকারীকে আটক করেছে বিজিবি ও র‌্যাব।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব-৯ সিপিসি শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে সদর উপজেলার লস্করপুর রাস্তায় অভিযান চালিয়ে লাকড়ি বোঝাই ২টি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করে।

ভারতীয় পণ্যগুলোর মধ্যে রয়েছে- জিরা, অরিও বিস্কুট, ডেইরি মিল্কসহ বিভিন্ন পণ্য। এ সময় পাচারকাজে জড়িত ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত পণ্য, যানবাহন ও আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে।

NJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত