মাধবপুরে গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদের অভিষেক সভা অনুষ্ঠিত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর নবগঠিত কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জুয়েল মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাংবাদিক জামাল মো. আবু নাছের, পৌরসভার সাবেক কাউন্সিলর মোবারক উল্লাহ ও লাল মিয়া এবং বিশিষ্ট সমাজসেবক বোরহান উদ্দিন।

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, সহসভাপতি আলী আজগর, সহ-অর্থ সম্পাদক মুসা মিয়া খান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খানসহ সংগঠনের অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের সামাজিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত