আদালতের রায়ে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তামিমা

আপডেট : ১০ জুন ২০২৬, ০১:৫৯ পিএম

ব্যভিচার ও অনুমতি ছাড়া বিয়ের অভিযোগে দায়ের করা মামলা থেকে ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মিকে অব্যাহতি দিয়েছেন আদালত। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো বাদীপক্ষ সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।

বুধবার (১০ জুন) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রাক্তন স্বামী রাকিব হাসান বাদী হয়ে আদালতে এই নালিশি মামলাটি করেছিলেন। সেখানে দাবি করা হয়েছিল, ডিভোর্স বা বিবাহবিচ্ছেদ সম্পন্ন না করেই তামিমা ক্রিকেটার নাসিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যা প্রচলিত আইন ও ধর্মীয় বিধান অনুযায়ী অবৈধ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ১৬ এপ্রিল মামলাটির সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়, যেখানে আদালত মোট ১০ জনের সাক্ষ্য রেকর্ড করেন।

আজ সকাল থেকেই রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। বেলা পৌনে ১২টার দিকে নাসির ও তামিমা একসাথে এজলাসে প্রবেশ করেন। আদালতের এই চূড়ান্ত রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন নাসিরের আইনজীবীরা।

SN
আরও পড়ুন