ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০১:০৭ পিএম

রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। ককটেল বোমা নিক্ষেপ করে। গুলিও চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয়।

MB/SM
আরও পড়ুন