বিশেষ বিসিএস

৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের পরীক্ষায় বসার সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম

৪৮তম বিশেষ বিসিএসে চিকিৎসকদের মধ্যে থেকে ৩২ বছরের বেশি বয়সীদের পরীক্ষায় বসার সুযোগ দিতে পিএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশ শুধু রিট আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।

বুধবার (৯ জুলাই) হাইকোর্টের একটি বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে এ আদেশ দেন।

চিকিৎসক ঐক্য পরিষদের সভাপতি ডা. মাহফুজুল হক চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আদালত রিটকারীদের পরীক্ষায় বসানোর জন্য বলেছেন। একই সঙ্গে রুলও জারি করেছেন।

Raj
আরও পড়ুন
সর্বশেষপঠিত