ভোরের কাগজের ও তার পরিবার এবং একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুর পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের পৃথক দুইটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
শ্যামল দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের নামে থাকা ১৮টি ব্যাংক হিসাব এবং মোজাম্মেল হক বাবু, তার স্ত্রী অপরাজিতা হক ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্যামল দত্তের আবেদনে বলা হয়েছে, শ্যামল দত্ত, তার স্ত্রী, মেয়ে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে উক্ত অস্থাবর সম্পদসমূহ অর্জনের স্বপক্ষে কোন সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি এবং সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে, যা মানিলন্ডারিং জনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট শ্যামল দত্ত বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ আবশ্যক।
মোজাম্মেল হক বাবুর আবেদনে বলা হয়েছে, মোজাম্মেল হক বাবু ও তার স্ত্রী, মেয়ে এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।
অনুসন্ধানকালে উক্ত অস্থাবর সম্পদসমূহ অর্জনের স্বপক্ষে কোন সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি এবং সম্পদসমূহ নানাভাবে হস্তান্তর/স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যা মানিলন্ডারিং জনিত অপরাধ মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মান হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট মোজাম্মেল হক বাবু বা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অর্জিত এসব সম্পদ হস্তান্তর/স্থানান্তর/দলিল সম্পাদন বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর সম্ভবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ আবশ্যক।

