বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাতালিকায় প্রথম আফসার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৯ পিএম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ৪ হাজার ৫০০ জন শিক্ষার্থী।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন আফসার উদ্দিন আহমেদ (রোল: ১০১২৯৫)। দ্বিতীয় স্থান অর্জন করেছেন এস এম আফিফ ইকবাল (রোল: ১০৭৭৯৯) এবং তৃতীয় স্থান অর্জন করেছেন মো. নাফিস সাদিক (রোল: ১০০১১২)।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসসহ ঢাকা সিটি কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, পরীক্ষায় উপস্থিতির হার ছিল প্রায় ৯৩ দশমিক ৭ শতাংশ।

চলতি বছর বুটেক্সের ১১টি বিভাগে সর্বমোট ৬৩০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে। এছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে ৪০টি করে এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০টি আসন বরাদ্দ রয়েছে।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত