নরসিংদীসহ সারাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধর্ষণ ও বর্বরোচিত সহিংসতার ঘটনাগুলোর দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ডাকসুর ভিপি সাদিক কায়েম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই প্রতিবাদী কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ (সেন্ট্রাল মসজিদ) প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে। ডাকসুর আয়োজনে এই কর্মসূচি পালিত হবে।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘নরসিংদীসহ সারা দেশে হওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল। স্থান: সেন্ট্রাল মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।’
ছাত্রশিবিরের হাতে শ্লীলতাহানি-ধর্ষণের নজির নেই: সাদিক কায়েম 
