উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের খবর ক্যাম্পাসে পৌঁছানোর পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক, একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষকদের আবাসিক এলাকা প্রদক্ষিণ করে।
সাধারণত রাত ৮টার মধ্যে ছাত্রীদের আবাসিক হলের ফটক বন্ধ হয়ে যায়। তবে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাত ১১টার দিকে ছাত্রীদেরও একটি অংশ হল থেকে বেরিয়ে মিছিলে যোগ দেন। এ সময় শিক্ষার্থীরা সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
রাত ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি আবার স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
পাকিস্তানে এক বছরে অনলাইনে যৌন নিপীড়নের শিকার ১৫ লাখ শিশু