এইচএসসি পরীক্ষার কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৭:১৪ পিএম

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। 

শনিবার (২৭ জুন) দুপুর ২টায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে অবস্থিত মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজি শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা।

সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলায় মোট ২০৮টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন। আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

Attr/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত