জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৯:৩২ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করা হয়েছে। তবে তাদের শুধু সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি পরিশোধ করতে হবে।
 
বুধবার (১ জুলাই) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য ফি মওকুফের সুবিধা পেতে আহত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য পেয়েছে।
এতে আরও জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত এসব শিক্ষার্থীর সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ছাড়া পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য সব ফি মওকুফের জন্য অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
MCH/AHA
আরও পড়ুন