রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন আগামী ১২ নভেম্বর শুরু হবে। ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলমান থাকবে।
এছাড়া আগামী বছরের ৮, ৯ ও ১৬ জানুয়ারি যথাক্রমে বি (ব্যবসা), সি (বিজ্ঞান) ও এ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসকল বিষয়ে সুপারিশ করা হয়। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
এদিকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে এবার নতুন করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলকে যুক্ত করা হয়েছ। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর অঞ্চলের কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ