পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেমের পদত্যাগ

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম

সরকারি কর্ম কমিশন-পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পিএসসি সচিবালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

তিনি বলেন,‘চেয়ারম্যান স্যারের পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে।’ তবে ঠিক কী কারণে অধ্যাপক মোবাশ্বের পদত্যাগ করেছেন তা এখনো জানা যায়নি।

এ বিষয়ে মন্তব্য জানতে অধ্যাপক মোবাশ্বের মোনেমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

জুলাই গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পটপরিবর্তন হলে ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

MCH
আরও পড়ুন