২৮ সেপ্টেম্বরের মধ্যে সরকারি কলেজের রুটিন চাইলো মাউশি

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ এএম

দেশের সব সরকারি কলেজের পাঠদানের রুটিন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত ফরম্যাট অনুসরণ করে রুটিন প্রস্তুত করে ই-মেইলে পাঠাতে কলেজের অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির কলেজ শাখা থেকে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি কলেজগুলোর পাঠদানের রুটিন নির্ধারিত ফরম্যাট অনুযায়ী প্রস্তুত করতে হবে। একই সঙ্গে রুটিনের পিডিএফ ও ওয়ার্ড—দুই ধরনের ফাইল তৈরি করে নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে হবে।

মাউশি জানিয়েছে, নির্দেশনা অনুযায়ী সব সরকারি কলেজের অধ্যক্ষকে রুটিন প্রস্তুত ও পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত