একাদশের ক্লাস শুরুর ৮ দিন পর প্রকাশ হলো তিন বিষয়ের সিলেবাস

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ এএম

একাদশ শ্রেণির বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। একাদশ শ্রেণির ক্লাস শুরুর এক সপ্তাহের বেশি সময় পর এসব বিষয়ের সিলেবাস প্রকাশ করা হলো।

শুক্রবার (২ অক্টোবর) এনসিটিবির ওয়েবসাইটে বাংলা, ইংরেজি ও আইসিটির সিলেবাস প্রকাশ করা হয়।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হয়। তবে বাংলা, ইংরেজি ও আইসিটির সিলেবাস প্রকাশ না হওয়ায় এসব বিষয়ে কলেজগুলোতে পূর্ণাঙ্গভাবে পাঠদান শুরু করা যাচ্ছিল না। সিলেবাস প্রকাশের ফলে আগামী সপ্তাহ থেকে এসব বিষয়ের নিয়মিত পাঠদান পুরোদমে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এনসিটিবি নির্ধারিত বাংলা, ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পাঠ্যবই ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। এবার সিলেবাসও প্রকাশ হওয়ায় কোন বিষয়বস্তু কীভাবে পড়ানো হবে, সে অনুযায়ী পাঠদান পরিচালনা করতে পারবেন শিক্ষকরা।

এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশিত সিলেবাস থেকে এসব বিষয়ের বিস্তারিত পাঠ্যসূচি জানা যাবে।

এএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত