মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় অননুমোদিতভাবে ব্যবহার করে পরিচালিত ফেসবুক পেজ এবং গ্রুপের বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে এসব পেজ বা গ্রুপ বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোববার (৪ অক্টোবর) মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি ও লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত পেজ ও গ্রুপে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্য এবং অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করছে। এতে শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং মাউশির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
মাউশি জানিয়েছে, ‘Directorate of Secondary and Higher Education-DSHE’ (https://www.facebook.com/dshe.moebd) ছাড়া তাদের আর কোনো অফিসিয়াল পেজ নেই। ৭ দিনের মধ্যে ভুয়া পেজ ও গ্রুপের সকল কার্যক্রম বন্ধ না করলে কোনো অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এমপিওভুক্তির নামে শিক্ষকের কাছ টাকা নেওয়ার অভিযোগ
পশ্চিমবঙ্গের পাঠ্যবই থেকে বাদ পড়ছে রবীন্দ্রনাথের কবিতা, যা জানা যাচ্ছে