সেনাবাহিনী-বাউবির সমঝোতা স্মারক নবায়ন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম

আধুনিক ও যুগোপযোগী সেনাবাহিনী গড়ার লক্ষ্যে সেনাসদস্যদের জন্য এইচএসসি (নিশ-১) প্রোগ্রাম পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মধ্যে ২০১৩ সালে একটি সমঝোতা স্মারক হয়েছিল। ১০ বছর মেয়াদী এই স্মারকটি নবায়ন করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসে এই সমঝোতা স্মারক নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল ইসলাম এবং বাউবির পক্ষে রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম এই সমঝোতা স্মারক নবায়ন করেন।

এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাউবি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক নবায়ন উভয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একটি উল্লেখযোগ্য মাইল ফলক। এর ফলে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগিতার দ্বার আরো প্রসারিত হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- বাউবি উপ-উপাচার্য, ওপেন স্কুলের ডিন : সমন্বয়কারী, নিশ-১ প্রোগ্রাম বাউবি এবং সেনাসদর শিক্ষা পরিদপ্তর বাউবি সমন্বয় সেলের প্রধান সমন্বয়কারী ও অন্যান্য সমন্বয়কারীসহ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ।

AH
আরও পড়ুন