বছরের শুরু থেকেই আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ বক্স অফিসে ঝড় তুলেছে। ব্যবসাও করেছে বিশ্বব্যাপী। ওটিতিতে-তে মুক্তির পরেও সিনেমা হলে ধরে রেখেছে জমজমাট আয়। ৫৯তম দিনেও প্রায় ১৩০০ কোটি আয় করেছে ‘ধুরন্ধর’। তাই ভক্তেরাও মুখিয়ে ছিল ‘ধুরন্ধর ২’-এর জন্য।
রণবীর সিং অভিনীত ছবিটির টিজার প্রকাশ্যে এসেছে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)। ঠিক ১২টা ১২ মিনিটে মুক্তি পায়। সে অনুযায়ীই প্রকাশ হলো এর সিকুয়েল।
রণবীরকে আবারও দেখা যাচ্ছে ‘ধুরন্ধর’ লুকে। যেখানে সেই দুর্ধর্ষ রণবীর, সে আগুন চোখে মুখে। টিজারে রণবীরকে বলতে শোনা যায়, এটা একটা নতুন হিন্দুস্তান, ঘুরে ঢুকবি তো মরবি। এর আগে প্রকাশ করা হয় পোস্টার, সেই পোস্টারে লেখা রয়েছে ‘এখন আরও খারাপ হওয়ার সময়’। নতুন করে যে মারকাটারি অ্যাকশন লুকে ধরা দেবেন রণবীর তা বলাই যায়।
জানা গেছে, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। যেখানে রণবীরের পাশাপাশি সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, অর্জুন রামপাল আর মাধবনও অভিনয় করবেন।
ছবিটি মধ্যপ্রাচ্যের দেশগুলোয় নিষিদ্ধ হয়ে যাওয়ায় প্রায় ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে নেটফ্লিক্সের হাত ধরেই মুক্তি পেতে পারে বলে জানা গেছে। ছবিটিতে রণবীরকে একজন ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা গেছে। সিক্যুয়েলেও যে ‘হামজা আলি’ সকলের মন জয় করতে চলেছে এ কথা বলাই যায়।

