ভারতের পর কাতারেও শাকিরার কনসার্ট স্থগিত

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৮ পিএম

কাতারে আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা শাকিরার কনসার্ট মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে স্থগিত করা হয়েছে। শাকিরা তার ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে কাতারে পারফর্ম করতে যাচ্ছিলেন। কাতারের অফিসিয়াল ইভেন্ট প্ল্যাটফর্ম কাতার ক্যালেন্ডার জানায়, চলমান উত্তেজনার কারণে এই কনসার্ট নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে দেওয়া হয়েছে।

একই সঙ্গে আবুধাবিতে ৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকা অফলিমিটস মিউজিক ফেস্টিভ্যাল, যেখানে শাকিরা ও জোনাস ব্রাদার্স অংশ নেওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে নভেম্বরে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আয়োজকরা জানিয়েছে, এই সিদ্ধান্ত দর্শক ও শিল্পীর নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।

এর আগে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও বড় সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্টও বাতিল বা স্থগিত হয়েছে। মার্কিন ও ইরানের সংঘাতের প্রভাবে জোশ গ্রোবান দুবাই ও বাহরাইনে নির্ধারিত কনসার্ট বাতিল করেছেন। ফর্মুলা ওয়ানও চলমান উত্তেজনার কারণে এপ্রিলের দু’টি গালফ রেস- বাহরাইন ও সৌদি আরবের জেদ্দা-বাতিল করেছে।

কাতারে ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনার মধ্যে নির্ধারিত ফুটবল ম্যাচ 'ফিনালিসিমা' বাতিল করা হয়েছে। চলমান সংঘাতের প্রভাব উপসাগরীয় দেশগুলোর বিনোদন ও সংস্কৃতি  আয়োজনের ওপর স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

ভারতেও শাকিরার দীর্ঘ প্রতীক্ষিত সফর সংক্ষেপে স্থগিত হয়েছে। পপ সাম্রাজ্যের রাণী শাকিরা ১৯ বছর পর ভারতের মাটিতে গান গাইতে আসার কথা ছিল। ২০০৭ সালে শেষবার ভারতে পারফর্ম করেছিলেন তিনি। দুইটি শো এবং মুম্বাইয়ে অতিরিক্ত শো করার পরিকল্পনা করা হয়েছিল। সূত্র: সিএনএন

AS/FJ
আরও পড়ুন