সাবেক স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন পাকিস্তানি মডেল ইকরা নাসির সিদ্দিকী। তিনি দীর্ঘদিন নীরব থাকার পর দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৬ ধারায় মামলা করেন।
তার অভিযোগ, গত ১১ ফেব্রুয়ারি তাকে শারীরিকভাবে আক্রমণ করা হয় এবং সাবেক স্বামী ছুরি দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন। এ ঘটনার পর তিনি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।
ডেইলি পাকিস্তান সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি ইকরা তার সাবেক স্বামী আবদুল্লাহ শাকিল এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে লাহোরের ডিফেন্স ‘সি’ থানায় একটি এফআইআর করেছেন। এতে অভিযোগ করা হয়, তার সাবেক স্বামী তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে তার শরীরে আঘাতের চিহ্ন এবং এফআইআরের কপি শেয়ার করে বিচার দাবি করেছেন।
সামাজিক মাধ্যমে নিজের ক্ষত ও মামলার কপি শেয়ার করে পাক মডেল ইকরা লিখেছেন— দীর্ঘদিন চুপ থাকার পর উপলব্ধি করেছেন, নীরবতা ভুক্তভোগীকে রক্ষা করে না; বরং অত্যাচারীকে শক্তিশালী করে। তাই তিনি শুধু নিজের জন্য নয়, অন্য নারীদেরও সাহস জোগানোর উদ্দেশেও মুখ খুলেছেন।
তিনি জানান, বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং সব নারীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করছেন। ইকরা অন্য নারীকে অনুরোধ করেছেন, অন্যায় সহ্য না করে আইনি সহায়তা নেওয়া উচিত। এ ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ বিচারপ্রক্রিয়ার ফলের দিকে নজর রাখছেন।
৭ আরোহী নিয়ে ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত
