চলে গেলেন কিংবদন্তি মার্কিন গায়িকা ডলি

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০২:৫২ এএম

ছয় দশকের বর্ণাঢ্য সুরের সফর শেষ করে ৮০ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমালেন মার্কিন কান্ট্রি সঙ্গীতের কিংবদন্তি ডলি পার্টন। তার প্রয়াণে শোক প্রকাশ করে টিম জানায়, ডলি পার্টনের রেখে যাওয়া স্মৃতি ভালোবাসা, সমবেদনা ও সহনশীলতার এক অনন্য প্রতীক হয়ে থাকবে।

টেনেসির স্মোকি মাউন্টেনসের এক কামরার কুঁড়েঘরে ১২ ভাইবোনের মধ্যে চতুর্থ হিসেবে চরম দারিদ্র্যের মধ্য বেড়ে ওঠেন এই আইকন। সেই হতদরিদ্র অবস্থা থেকে উঠে এসে বিশ্বজুড়ে ১০ কোটিরও বেশি রেকর্ড বিক্রি ও ৩,০০০-এর বেশি গান লিখে সংগীতে ইতিহাস গড়েছেন তিনি।

সঙ্গীত বিষয়ক সংবাদদাতা মার্ক স্যাভেজ লিখেছেন, দারিদ্র্যের আঁধার চিরে তারকা হয়ে ওঠার এই অবিশ্বাস্য যাত্রা ডলির মতো করে আর কেউ পারেনি। গ্লাস্টনবেরির মঞ্চ মাতানো থেকে চলচ্চিত্র—সব মাধ্যমেই তিনি ছিলেন নির্ভীক ও সাহসী।

তার প্রয়াণে শোক প্রকাশ করে এলটন জন তাকে "অনন্য ও অপূরণীয়" হিসেবে বর্ণনা করেছেন। কান্ট্রি তারকা রেবা ম্যাকএন্টায়ার শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বলেন, "ডলির মতো দ্বিতীয় কেউ কখনো আর আসবে না।"

তথ্যসূত্র: বিবিসি 

HN
আরও পড়ুন