জন্মদিনের প্রথম প্রহরেই ভক্তদের দারুণ এক চমক উপহার দিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। নিজের ৬১তম জন্মবার্ষিকীতে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত এই গানে শাহরুখের সঙ্গে রোমান্স করতে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। তবে শুধু প্রেম নয়, গানটির প্রতিটি ছন্দে রয়েছে রক্তাক্ত অ্যাকশন ও অপরাধজগতের রোমাঞ্চকর ইঙ্গিত।
২ নভেম্বর মধ্যরাতে মুক্তি পাওয়া এই গানে শাহরুখের মুখে শোনা গেছে চমৎকার কিছু সংলাপ। ছোট কালো ও লবণ-গোলমরিচ রঙের চুলে তার ভয়ংকর এবং অ্যাকশন রূপটি সবার নজর কেড়েছে।
গানটিতে অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচীর পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা এড শিরানের র্যাপ বাড়তি মাত্রা যোগ করেছে। শচীন-জিগরের সংগীতে গানটি প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় দারুণ আলোচনার জন্ম দিয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন থ্রিলারে শাহরুখ-দীপিকা ছাড়াও আরও একঝাঁক তারকা অভিনয় করেছেন। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে নির্মিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
ক্ষমতায় টিকে থাকতে ইরানে নতুন হামলা চালাবেন নেতানিয়াহু!