ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী আরিফা জামান মৌসুমী পা রাখলেন জীবনের ৫৩তম বছরে। তিন দশকের বেশি সময় ধরে তিনি রূপালি পর্দায় নিজের অপ্রতিদ্বন্দ্বী অবস্থান ধরে রেখেছেন।
বিশেষ এই দিনে প্রিয়দর্শিনী স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সহধর্মিণী ও চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে তিনি মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ হিসেবে অভিহিত করেছেন।
ওমর সানীর এই আবেগী পোস্টটি মুহূর্তেই ভক্ত ও নেটিজেনদের নজর কেড়েছে। স্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।
জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে বিশেষ এক উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার সাভারের হেমায়েতপুরে গরিব ও দুস্থদের মাঝে তবারক বিতরণের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন ওমর সানী।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় মৌসুমীর দুর্দান্ত অভিষেক ঘটেছিল। পরবর্তীতে ১৯৯৬ সালের ২ আগস্ট অভিনেতা ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জনপ্রিয় তারকা জুটি।
মিরপুরে ককটেল বিস্ফোরণ: হাসপাতালে যুবক