টিএসসিতে ‘সঞ্জীব উৎসব’ সোমবার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১৭ পিএম

নন্দিত সঙ্গীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জন্মদিন ২৫ ডিসেম্বর সোমবার। প্রয়াত এই শিল্পীকে স্মরণ করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘সঞ্জীব উৎসব’।

সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন লিমন, জয় শাহরিয়ার, মুয়ীজ মাহফুজ, সন্ধি, আহমেদ হাসান সানি, সাহস মুস্তাফিজ, সুহৃদ স্বাগত, শতাব্দী ভব, অর্ঘ্য, ঘুণপোকা, রাজেশ মজুমদার ও রাশেদ।

সঞ্জীব চৌধুরী ছিলেন একাধারে শিল্পী, লেখক ও সাংবাদিক। সঞ্জীব চৌধুরীর ও বাপ্পা মজুমদার মিলে গড়েছিলেন ব্যান্ড ‘দলছুট’। অসংখ্য শ্রোতাপ্রিয় গানের শিল্পী সঞ্জীব চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্ম নেন। ২০০৭ সালের ১৯ নভেম্বর শেষনিশ্বাস ত্যাগ করেন গুণী এই শিল্পী।

AS
আরও পড়ুন