দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা ঝোড়ো হাওয়ার কারণে দেশের আটটি অঞ্চলে ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। আজ সোমবার দুপুর ১টার মধ্যে এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ব বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে। সেই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে এই ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ারও জোরালো সম্ভাবনা রয়েছে।
দেশের অন্যান্য অংশের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের ফলে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার আভাস দেওয়া হয়েছে।
সংবাদ সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (BMD) কর্তৃক প্রদত্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাস।
ইরানি হুমকিতেই তুরস্কে উড়োজাহাজ বদলাতে বাধ্য হলেন ট্রাম্প
আবারও জাপানের উদ্দেশে উড়ল বিমানের ফ্লাইট
ভিয়েতনামের কাছে অবস্থান হারিয়ে বাংলাদেশ তৃতীয়
ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা বন্ধ করেছে দিশেহারা যুক্তরাষ্ট্র
বিশ্ব ঐতিহ্যের মর্যাদায় অন্তর্ভুক্ত ইরানের আলামুত দুর্গ