রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১৩টি জেলায় আজ (১৭ আগস্ট) দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্যের কথা জানানো হয়।
আবহাওয়ার সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে।
ঝুঁকি এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আগস্টে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস