হামের উপসর্গ নিয়ে একদিনে ৪ শিশুর মৃত্যু

আপডেট : ০১ মে ২০২৬, ০৫:৫২ পিএম

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে।

শুক্রবার (১ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৫ হাজার ১৪৬ জন ব্যক্তি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৫ জন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিশ্চিত হওয়া ৪৯ জন মৃত ছাড়াও হামের উপসর্গ নিয়ে বা ‘সন্দেহজনক’ হিসেবে আরও ২৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চিকিৎসকরা বলছেন, শিশুদের মধ্যে হামের প্রকোপ সাধারণত বেশি দেখা দেয়। সঠিক সময়ে টিকা না নেওয়া এবং পুষ্টির অভাব এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। হঠাৎ করে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে গ্রামে ও প্রত্যন্ত অঞ্চলে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর দেশের প্রতিটি অঞ্চলে হামের টিকা কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে। যদি কোনো শিশুর শরীরে জ্বর, গায়ে লালচে দানা বা ফুসকুড়ি দেখা দেয়, তবে বিলম্ব না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত