হাম ও উপসর্গে আক্রান্ত এক লাখ ছাড়ালো, মৃত্যু ৬৬৬

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় বুধবার (১৭ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আটটা আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৮ জন।

দেশে হাম পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ৯৫ দিনে হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, এ সময়ে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ৬৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৬৬ জনের। এর মধ্যে পরীক্ষায় শনাক্ত হয়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৭৭৩ জন এবং উপসর্গে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৯০৪ জন।

একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫৫৬ জনের। গত ২৪ ঘণ্টায় হামজনিত উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সিলেট বিভাগে দুজন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৮ জন।

ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৯০১ জন এবং মৃত্যু হয়েছে ২৯৭ জনের।

এই হিসাব ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৮ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

Attr/AHA
আরও পড়ুন