ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য বলছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৭, বরিশালে ২১৩, খুলনায় ২৫৯, রাজশাহীতে ১৮৫, ময়মনসিংহে ৯২, রংপুরে ৭৩ ও সিলেটে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন। এ সময়ে রোগটিতে মারা গেছেন ৪২৭ জন। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই ২০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৮০, চট্টগ্রামে ৪৩, ময়মনসিংহে ৩৫, রাজশাহীতে ২৯, বরিশালে ২৯, সিলেটে ৩ ও রংপুরে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ১১৪ জন।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত