দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ আরও ৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ জন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আট শিশুর মধ্যে এক শিশু নিশ্চিত হামে ও সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছে। নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে এক হাজার ১০৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ১০২ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫ জন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন ২৮ নভেম্বর
সব কলকারখানা শনিবার থেকে চালুর প্রত্যাশা শ্রমমন্ত্রীর