ওয়ান ব্যাংক পিএলসি তাদের ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের ইনফরমেশন সিকিউরিটি বিভাগে ‘ট্রেইনি অফিসার টু অফিসার’ পদে একজন কর্মী নিয়োগ দেবে। এ পদে অভিজ্ঞদের পাশাপাশি নতুন স্নাতকরাও আবেদন করার সুযোগ পাবেন। আবেদন গ্রহণ চলবে ১৭ জুলাই পর্যন্ত।
প্রতিষ্ঠান: ওয়ান ব্যাংক পিএলসি
বিভাগ: ইনফরমেশন সিকিউরিটি, ইনফরমেশন টেকনোলজি ডিভিশন
পদের নাম: ট্রেইনি অফিসার টু অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা
- এমএসসি অথবা বিএসসি (অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে।
- কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে, তবে ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
- ঢাকায় দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
চাকরির তথ্য
- চাকরির ধরন: ফুল-টাইম
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- ন্যূনতম বয়স: ২৪ বছর
- কর্মস্থল: ঢাকা
- বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদন
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন আবেদনপদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ।