দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড তাদের ‘সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার’ পদে ৫০ জন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং চলবে ৪ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পদের জন্য আবেদন করতে প্রার্থীর এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই নিয়োগে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
এক নজরে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড |
| বিভাগের নাম | শোরুম |
| পদের নাম | সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার |
| পদসংখ্যা | ৫০ জন |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি অথবা সমমান |
| অভিজ্ঞতা | প্রযোজ্য নয় |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | ২০–২৭ বছর |
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৫ জুলাই
- আবেদনের শেষ তারিখ: ৪ আগস্ট
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড-এর আবেদন লিংকে প্রবেশ করতে হবে।
ফ্রেশারদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে এসিআই মটরস
যমুনা গ্রুপে নিয়োগ বেতন সর্বোচ্চ ২.৫ লাখ