যমুনা গ্রুপ তাদের সেলস বিভাগে এজিএম/ডিজিএম পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। । আগ্রহী প্রার্থীরা ২৮ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের প্রস্তুতি থাকতে হবে।
প্রতিষ্ঠান: যমুনা গ্রুপ
বিভাগ: সেলস
পদের নাম: এজিএম/ডিজিএম
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা
- স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
চাকরির বিবরণ
- চাকরির ধরন: ফুল-টাইম
- প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
- বয়স: নির্ধারিত নয়
- কর্মস্থল: দেশের যেকোনো স্থান
- মাসিক বেতন: ১,০০,০০০ থেকে ২,৫০,০০০ টাকা
আবেদন
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত অনলাইন আবেদনপদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৮ জুলাই ।
অভিজ্ঞতা ছাড়াই ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ