দেশের অন্যতম ব্যবসা প্রতিষ্ঠান সিটি গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাকাউন্টস ম্যানেজার
বিভাগ: এডি-আইকিউ (কনসার্ন অফ সিটি গ্রুপ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিবিএ অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে অ্যাকাউন্টিং সফটওয়্যার এবং এমএস অফিস অ্যাপ্লিকেশনগুলোতে ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: ৫ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: দুপুরের খাবারের সুবিধা ও প্রতি বছর বেতন বৃদ্ধি
আগ্রহী প্রার্থীরা এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন।
আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল ২০২৪